সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
সিলেট জৈন্তাপুর উপজেলায় ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ, ভিকটিম উদ্ধার, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলা ৪নং দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে সেজুল আহমদ সিলেট শহরের পীর মহল্লার বাসিন্ধা আনোয়ার হোসেনের বউ এর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সুবাধে আনোয়ার হোসেনের লোকজনের সাথে সেজুল আহমদ ভাল সম্পর্ক গড়ে উঠায় সব সময় তাদের পরিবারে যাতায়াত করত। সেই সুবাধে নারী লোভী সেজুল আহমদের বিশ্বস্ততার সুযোগ নিয়ে দাওয়াত করে শুকইনপুর গ্রামে নিয়ে আসে ফারহানা বেগম(২৫) কে। শুকইনপুরে নিয়ে এসে নিজ বাড়ীতে না রেখে বাড়ীর পাশ্ববর্তী নির্মাণাধীন বাড়ীতে নিয়ে যায় পরকিয়া প্রেমিক। প্রতারক সেজুল আহমদ বেশ কয়েক বার ধর্ষণ করেছে বলে অভিযোগ ধর্ষিতার। ঘটনাটি ঘটে ৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২টায়।
এ দিকে ভিকটিম প্রতারনার শিকার হয়ে কৌশলে পুলিশকে ফোন করে। সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস.আই প্রদীপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে নির্মানাধীন বাড়ীতে অভিযান পরিচালনা করে নারী লোভী সেজুল আহমদকে আটক করে এবং ধর্ষীতাকে উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে। এঘটনায় ভিকটিম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করে। পুলিশ এজাহারটি মামলা হিসাবে রের্কড করে, যাহার নং-৪ তারিখ: ০৭-০৯-২০১৯ ইং। ভিকটিমকে পুলিশি হেফাজতে সিলেটে এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে এবং ধর্ষক সেজুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ অভিযান করে নির্মানাধীন বাড়ী হতে ধর্ষণকারীকে আটক করে নিয়ে আসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd