সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
ভিত্তির প্রস্থরের ৬ দিন পর কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ গাছবাড়ী জিসি সড়কের ভিত্তি প্রস্থরের নাম ফলক ভাংচুর করা হয়েছে। শুক্রবার গভীর রাতে কে বা কাহারা সড়কের পাকা নাম ফলক ব্যাপক ভাংচুর করে গুড়িয়ে দেয়।
এ নিয়ে এলাকায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায় এক পক্ষের ভয়কটের মধ্য দিয়ে গত রবিবার (১ সেপ্টেম্বর) এলজিইডি’র অর্থায়নে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে সড়কটির কাজের শুভ সূচনা ও ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে জেলা ও স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে আ’লীগ নেতা কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী করেন।
৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সড়কের কাজের ভিত্তি প্রস্থর নিয়ে এলাকায় আ’লীগের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। বেশির ভাগ নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ছাত্রলীগ সহ অঙ্গ সংঠনের একটি অংশ নাম ফলকে ঝিঙ্গাবাড়ী ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা আব্বাস উদ্দিনের নাম থাকায় বিক্ষোভ করে।
এ নিয়ে ভিত্তি প্রস্থর অনুষ্ঠানের দিনে নাম ফলক লাগানো নিয়ে কানাইঘাট থানা পুলিশ বাধা দিলেও একপর্যায়ে নাম ফলক লাগানো হয়। গত শুক্রবার গভীর রাতে কে বা কাহারা উপজেল চেয়ারম্যান মুমিন চৌধুরীর ভিত্তি প্রস্থরের নাম ফলক গুড়িয়ে দেয়। এ নিয়ে স্থানীয় জনমনে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নাম ফলক ভাংচুর নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে সমালোচনা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd