সিলেটে এসে সালমান ‘হত্যার’ বিচার চেয়ে মানববন্ধন করেন ভক্তরা

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

সিলেটে এসে সালমান ‘হত্যার’ বিচার চেয়ে মানববন্ধন করেন ভক্তরা

 

কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আজকের ছুটির দিনের মতোই এক শুক্রবারে রহস্যময় মৃত্যু হয়েছিল সালমানের। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের সবচেয়ে বড় শূন্যতাও তৈরি হয়েছিল সেদিন।

সেই থেকে প্রতি বছর ৬ সেপ্টেম্বর দেশজুড়ে সালমান শাহের ভক্তদের মধ্যে হাহাকার নিয়ে আসে। মৃত্যুর ২৩ বছর পরও সালমান যেন সমানতালে জনপ্রিয়! সেই জনপ্রিয়তার প্রমাণ মেলে ভক্তদের ভালোবাসার প্রকাশে। না হয় সুদূর ঢাকা থেকে কেন প্রিয় নায়কের জন্মস্থান সিলেটে ছুটে আসবেন ভক্তরা!

আজ সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করতে এবং সালমান ‘হত্যার’ বিচার দাবিতে মানববন্ধন করতে ঢাকা থেকে বেশ কয়েকজন ভক্ত ছুটে আসেন সিলেটে। কবর জিয়ারতের পর বিকালে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সালমান ‘হত্যার’ বিচার চেয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন ‘কেরানীগঞ্জ ঢাকা ভক্ত ঐক্যজোট’, ঢাকার মামুনুল ইসলাম, মাদারীপুরের এম ডি নয়ন চৌধুরী প্রমুখ।

মামনুল ইসলাম বলেন, ‘সালমান শাহ কিংবদন্তি। তাঁর মতো কোনো নায়ক বাংলাদেশের চলচ্চিত্রে আসেন নি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমরা অতি দ্রুত সালমান হত্যার বিচার চাই।’

এম ডি নয়ন চৌধুরী বলেন, ‘প্রিয় নায়ক নেই। কিন্তু তাঁর স্মৃতি আছে, স্মৃতিময় স্থান আছে সিলেটে। আর সে জন্যই এখানে ছুটে আসা।’

সালমান শাহের পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবার নাম কমর উদ্দিন চৌধুরী, মা নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে ছিলেন সালমান। মাত্র ২৫ বছর বেঁচেছিলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুর আগে ২৭টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এসব ছবি সিংহভাগই ছিল দারুণ জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রে নতুন ধারার প্রবর্তন করেছিলেন সালমান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..