সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯
সিলেট নগরীর মীর্জাজাঙ্গালের মাছুদিঘীর পাড় এলাকায় এক যুবককে গণপিটুনি দিয়ে আহত করেছে জনতা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ওই যুবকের মোটরসাইকেল জব্দ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এদিকে পুলিশ বলছে গণপিটুনিতে আহত যুবক একেক সময়ে একেক কথা বলছে। পুলিশের ধারণা সে মাদকাসক্ত। গণপিটুনিতে আহত যুবকের নাম কাউসার আহমেদ বাপ্পি (৩৬)। সে নগরীর খাসদবীর এলাকার বন্ধন সি ব্লকের মৃত পিয়ারা মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিন মাছুদিঘীর পাড় এলাকার দিঘীর পাড়ের অন্ধকার জায়গায় কাউসার আহমেদ বাপ্পি (৩৬) দীর্ঘদিন থেকে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট তার নীল রংয়ের মোটরসাইকেল যোগে বিক্রি করে আসছে। এ কারণে এলাকার উঠতি বয়সের যুবকেরা ধ্বংসের পথে যাচ্ছে। এই এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর মোটরসাইকেল যোগে দল বেঁধে বহিরাগত যুবকরা এই অন্ধকারে বসে আড্ডা দেয় এবং মাদক সেবন করে। বিষয়টি আচ করতে পেড়ে কাউসার আহমেদ বাপ্পি (৩৬)-কে নজরদাড়িতে রাখেন তারা। বুধবার রাতে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। পড়ে গণধোলাই খেয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে নগরীর তালতলা এলাকা দিয়ে পালিয়ে গিয়ে একটি হোটেলে আশ্রয় নেয়।
প্রতক্ষদর্শীরা জানান, ইয়াবা ব্যবসায়ী বলে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। পড়ে গণধোলাই খেয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে তালতলা এলাকা দিয়ে পালিয়ে যায়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক হোটেল মালিক বলেন, একটি যুবক জনতার ধাওয়া খেয়ে আমার হোটেলে আশ্রয় নেয়। সে জানায় মাছুদিঘীর পাড় এলাকায় তাকে কিছু যুবক মারধর করেছে। সে পালিয়ে এসে আমার হোটোলে আশ্রয় নিয়েছে। আমি তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে অবহিত করি। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
গণপিটুনিতে আহত কাউসার আহমেদ বাপ্পি (৩৬) জানান, জুয়া নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করার সহযোগিতা করার অভিযোগে তারই পরিচিত কিছু লোক তাকে মেরেছে।
সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই অঞ্জন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। আহত কাউসার আহমেদ বাপ্পি (৩৬)-কে তারই পরিচিত কিছু লোক তাকে মেরেছে। আমি তাকে ওই হোটেল থেকে উদ্ধার করে তারই এক বন্ধু ম্যাক’কে দিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠাই। আহত যুবকের আচার ব্যবহারে বুঝা যাচ্ছে সে মাদকাসক্ত। পুলিশের কাছে সে একেক সময়ে একেক বক্তব্য দিচ্ছে। সে আমাদের জানিয়েছে তাকে যেসব লোক মেরেছে তারা তার পূর্বপরিচিত। তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd