সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯
১০ মহররম পবিত্র আশুরা উদযাপনের দিন গোটা সিলেটকে নিরাপত্তার চাদরে আবৃত্ত করে ফেলবেন পুলিশ সদস্যরা। নিয়মিত পোশাকের পাশাপাশি সাদাপোশাকে বাড়ানো হবে নজরদারী।
সিলেটের মসজিদ ও মাজারে ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হয়ে ইবাদত করবেন তাই মসজিদ ও মাজারকেন্দ্রিক থাকবে বিশেষ নজর।
এজন্য আশুরা উদযাপন কমিটিসহ সকলের সহযোগিতা চেয়েছেন পুলিশ কর্মকর্তারা।
এ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা ডেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
বৃহস্পতিবার সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহ্বুবুল আলম, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুনসহ ওসমানীনগর থানা আশুরা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সিলেট জেলার পুলিশ সুপার বলেন, সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সিলেট জেলা পুলিশের সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, আশুরা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সকলের সার্বিক সহযোগীতায় সিলেট জেলার আশুরার কার্যক্রম শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd