সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী ভোলাগঞ্জের ধলাই নদী থেকে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবাধে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে থানা পুলিশ। এসময় পুলিশ দেখেই দৌড়ে পালিয়ে যায় চাঁদাবাজরা।
তবে চাঁদাবাজ এবং বালু উত্তোলনে সম্পৃক্তরা পালিয়ে গেলেও সেখান থেকে পুলিশ ইঞ্জিনচালিত তিনটি বালুর নৌকা ও দুইটি লিস্টার মেশিন জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ নিয়ে গত দু’দিনের অভিযানে মোট ১৮টি লিস্টার মেশিন ও ১২টি নৌকা জব্দ করা হয়।
রোববার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিষয়ে ওসি তাজুল ইসলাম বলেন, ‘কিছু লোক পুলিশের নাম ভাঙিয়ে লিজকৃত জায়গার বাইরে ধলাই নদীর বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলন ও চাঁদাবাজি করছে। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার অভিযান পরিচালনা করা হয়।’
তিনি বলেন, এর আগেও বেশ কয়েকটি অভিযানে কয়েকজন চাঁদাবাজ ধরে জেলহাজতে পাঠানো হয়েছে। চাঁদাবাজ ধরতে পুলিশ তৎপর রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নেতৃত্বে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী এ অভিযানে ষোলটি লিস্টার মেশিন ও আটটি মেশিন বহনকারী নৌকা জব্দ করে ধ্বংস করা হয়।
একই সঙ্গে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনে জড়িত থাকার অপরাধে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। এ সময় চাঁদাবাজির অভিযোগে একটি নৌকাসহ কাউছার নামের একজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি চাঁদাবাজির মামলাও হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd