সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেট নগরীর আম্বরখানাস্থ দর্শন দেউড়ী থেকে দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদেকে আটক করা হয়।
জানা যায়, অভিযানে এসএমপির কোতয়ালী থানাধীন আম্বরখানার দর্শন দেউড়ী থেকে ২০৭ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত- আম্বরখানাস্থ বড় বাজারের বাসা নং ৩৩ (মকবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া) বাসিন্দার মো. আবুল বাশারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬), সুনামগঞ্জের দিরাই উপজেলার বাটিপাড়া এলাকার মৃত খসরু তালুকদারের ছেলে মো. আনসার আহমেদ (৪৪)। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এসএমপির কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd