মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গত ২৪ শে জুন সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদান করার পরই তিনি প্রবাসী অধ্যুষিত সিলেট জেলার আইন-শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে জেলায় কর্মরত পুলিশ অফিসারদেরকে ‘জির টলারেন্স’ দেখানোর জন্য নির্দেশ প্রদান করেন।
বিশেষ করে প্রতিটি থানা এলাকায় মাদক,সন্ত্রাস নির্মূল এবং ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।পুলিশ সুপারের এরকম নির্দেশনা বাস্তবায়নে সিলেট জেলা পুলিশ ইতিমধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহন করে।পাশাপাশি সিলেট জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য ফোর্সদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।
খেলাধুলায় মনোনিবেশ করার জন্য সিলেট জেলা ফুটবল দল কে বিশেষভাবে মোটিভেট করেন।এরই মধ্যে সিলেট রেঞ্জ ফুটবল টূর্নামেন্ট শুরু হলে গ্রুপ পর্বের খেলায় অপরাজিত হিসেবে সিলেট জেলা ফুটবল দল ফাইনালে উত্তীর্ণ হয়।
আজ রোববার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশ লাইন মাঠে সিলেট রেন্জ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়।আরআরএফ সিলেট কর্তৃক আয়োজিত এই টূর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট জেলা পুলিশ দলের প্রতিপক্ষ হিসেবে মাঠে প্রতিদন্ধি ছিল আরআরএফ ফুটবল দল।
তুমুল প্রতিদন্ধিতাপূর্ন খেলায় গোল শূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে।সিলেট জেলা পুলিশ ফুটবল দল টাইব্রেকারে ৪-৩ গোলে আরআরএফ সিলেট ফুটবল দল কে পরাজিত করে।
ফাইনাল খেলার পুরো সময় গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন সিলেট রেন্জের ডিআইজি মো: কামরুল আহসান বিপিএম,এসএমপি’র পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম,আরআরএফ কমান্ডেন্ট মাহমুদুর রহমান পিপিএম, সিলেট রেন্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম।খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কার প্রদান করেন অথিতিবৃন্দ।
এদিকে খেলা শেষে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বিজয়ী সিলেট জেলা দলের প্রত্যেক খেলোয়ার সহ ফুটবল দলের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দ জানান।এবং তাৎক্ষনিক সিলেট জেলা ফুটবল দল কে ২৫,০০০/- টাকা পুরস্কার ঘোষনা করেন।ভবিষ্যতে এরকম সাফল্য অব্যাহত রাখার জন্য তিনি খেলোয়ারদের নিয়মিত অনুশীলন চালিয়ে রাখতে নির্দেশ প্রদান করেন।
প্রসঙ্গত, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম যোগদানের পর জেলায় আইন-শৃংখলা নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ইতিমধ্যে তার সার্বিক তত্ত্বাবধানে জেলা ফুটবল টিমকে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করে চৌকষ করে তুলেন। যার ফলশ্রুতিতে আজকের এই ফলাফল।