সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রকাশ্যে ভারতীয় তীর নামক জোয়া খেলার অপরাধে টোকেন বইসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
গত বুধবার রাতে থানার এ এস আই রাজীব রায় উপজেলার মামার বাজারের হবি মার্কেট থেকে তাদের আটক করেন। আটক ব্যক্তিদ্বয় হলেন, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বাবুল চন্দ্র সরকারের ছেলে পলাশ চন্দ্র সরকার ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার মৃত শুকলাল দাস’র ছেলে মোহন্ত লাল দাস।
তীর নামক জোয়া খেলার টোকেন বইসহ দুই ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে থানার ওসি আব্দুল জলিল বলেন, আটক ব্যক্তিদ্বয়ের বিরোদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd