গোয়াইনঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতির র‌্যালী ও সমাবেশ

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

গোয়াইনঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতির র‌্যালী ও সমাবেশ

গোয়াইনঘাট প্রতিনিধি :: বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে বেসরকারী শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ৫% বার্ষিক প্রবিদ্ধি ও ২০% বৈশাখী ভাতার ঘোষণা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে উপজেলা সদরে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে মিলিত হন। বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দু শহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মুনিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি ও কৌরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাশ বলেন, মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা সময়ের দাবী।

তিনি বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রসারিত করার লক্ষে সারা বাংলাদেশে একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করণ করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার বিদ্যালয়কে সরকারীকরণ করে দেশের মানুষের প্রসংশা কুড়ান। মাধ্যমিক শিক্ষ ব্যবস্থাকে জাতীয়করণ করা হলে দেশের সার্বিক উন্নয়ন আরো তরান্নিত হবে। সমাবেশে বক্তব্য রাখেন বারহাল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. নেছার আহমদ, মাষ্টার সত্যব্রত বর্মন, শরীফ আহমদ, হাবিব উল্লাহ প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..