গোলাপগঞ্জ পৌরসভার নতুন মেয়র আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রাবেল

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮


Manual6 Ad Code

ফাহাদ হোসাইন : গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে জগ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জগ প্রতীকে আমিনুল ইসলাম রাবেল পেয়েছেন ৪ হাজার ১ শত ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩হাজার ৯শত ৫৭ ভোট। নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) পেয়েছেন ৩হাজার ৫ শত ৫৬ ভোট ও নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৩হাজার ৩ শত ৫৪ ভোট।

১নং এমসি একাডেমী কেন্দ্রে জগ প্রতীকে আমিনুল ইসলাম রাবেল পেয়েছেন ২৩৭ ভোট, এই কেন্দ্রে নারিকেল গাছ প্রতীকে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৫শত ৮৮ ভোট, নৌকা প্রতীকে জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩শত ২১ ভোট ও মোবাইল প্রতীকে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৫৩ ভোট।

Manual5 Ad Code

২নং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৩১ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ১ হাজার ৪শত ৮৭ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ১ শত ৮২ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৩৩ ভোট।

Manual3 Ad Code

৩নং ঘোষগাও মাদ্রাসা কেন্দ্রে আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৩৮ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৬২৫ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৩৫১ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ১৫১ ভোট।

৪নং হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ১হাজার ৩শত ৬৫ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৫৬ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ১৭৯ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৫৬ ভোট।

৫নং দাড়ি পাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ১হাজার ১শত ৮১ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৬৮ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ২২০ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ২০৭ ভোট।

৬নং ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৪ শত ৯০ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ১২৯ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৫৭৬ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৬৮৩ ভোট।

Manual3 Ad Code

৭নং রনকেলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৫৫ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৫৫ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৯৭৯ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৯৭৯ ভোট।

৮নং কোয়ালিটি স্কুল কেন্দ্রে আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৫ শত ২২ ভোট। এই কেন্দ্রে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ২৪৫ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৬২১ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৪৭৫ ভোট।

Manual5 Ad Code

৯নং সৈয়দ তানবীর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ২ শত ৩০ ভোট পান। এই কেন্দ্রে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৮১ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৫৪১ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৯১৯ ভোট পান। গতকাল বুধবার সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে দিনের শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সরব উপস্থিতি লক্ষণীয় ছিল। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১হাজার ৬শত ৩২জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন। এই পৌরসভায় সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জাকারিয়া আহমদ পাপলু। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রয়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। এই নির্বাচনে সিরাজুল জব্বার চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন। গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শ‚ন্য হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..