সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬
ক্রাইম সিলেট ডেস্ক :: রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিস সংলগ্ন এলাকায় গুলির ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার সকালে ৩৮নং ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটছে। কে বা কারা করছে জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, পেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd