সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছানাকান্দি ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম হোসেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুমা গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি তার এই স্বপ্নের কথা জানান।
সেবাই মূল লক্ষ্য সাক্ষাৎকারে মো. গোলাম হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য, আর জীবন জীবনের জন্য। ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানো আমার নেশা। তবে ব্যক্তিগত পর্যায় থেকে অনেক কিছু করা সম্ভব হয় না। একটি জনপ্রতিনিধিত্বমূলক স্থানে থেকে কাজ করতে পারলে মানুষের জন্য আরও বড় পরিসরে সেবা নিশ্চিত করা সম্ভব। সেই লক্ষ্য থেকেই আমি নির্বাচনে অংশ নিতে চাই।”
উন্নয়ন বঞ্চিত ইউনিয়ন নিয়ে উদ্বেগ বিছানাকান্দি ইউনিয়নের বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমাদের এই ইউনিয়নটি বিগত দিনগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। বিশেষ করে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার বেহাল দশা আমাকে ব্যথিত করে। আমি নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এই জীর্ণ দশা দূর করতে কাজ করব।
নেতা নয়, সেবক হতে চাই জনগণের উদ্দেশ্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আপনাদের নেতা হতে আসিনি, আপনাদের সেবক হতে চাই। আমি এই গোয়াইনঘাটেরই সন্তান। আমাকে আপনারা নিজের সন্তান বা ভাই মনে করে ভুল-ত্রুটি শুধরে দেবেন এবং আদেশ-উপদেশ দিয়ে পাশে থাকবেন। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই; আমার একমাত্র উদ্দেশ্য হলো জন্মভূমির ঋণ শোধ করা এবং মানুষের মুখে হাসি ফোটানো।”
আগামীর পরিকল্পনা বিছানাকান্দি ইউনিয়নের অবহেলিত জনপদকে উন্নয়নের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে আধুনিক ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনই হবে তার অগ্রাধিকার।
পরিশেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হয়ে সাধারণ মানুষের স্বপ্ন পূরণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd