জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ৫০ নৌকা ধ্বংস

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ৫০ নৌকা ধ্বংস

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর : সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করার পাশাপাশি বালু বহনে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করে দেওয়া হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার ৪নং বাংলা বাজার এলাকার রাংপানি কলেজের পেছনে অবস্থিত বালু মহালে এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। জনপ্রিয় নিউজ পোর্টাল ‘ক্রাইম সিলেট’-এ সংবাদ প্রকাশের পর প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। অভিযানে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর শ্রীপুর বিওপির একটি টিম এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জব্দ ও ধ্বংস: বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করায় ২০ হাজার ২৯ ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ও পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং পরিবেশের ক্ষতি করে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে এই অভিযান একটি সতর্কবার্তা। জব্দকৃত বালু পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক নিলামে তোলা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..