নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব লীগ নেতা রাজু আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব লীগ নেতা রাজু আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: বিগত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যর্থ করতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন—ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সদস্যদের মিলিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ, হামলায় পরিকল্পনা ও অর্থায়নে রাজু আহমেদ যুক্ত ছিলেন।

Manual4 Ad Code

এর প্রেক্ষিতে ২০২৫ সালের ৩ জুন রাজু আহমেদসহ মোট ২৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, তিনি বিদেশে বসেও হামলার জন্য অর্থ প্রদান ও পরিকল্পনায় সক্রিয় ছিলেন।
২০২১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগ সিলেট মহানগরের সহ-সভাপতি নির্বাচিত রাজু আহমেদ ,তিনি যুবলীগে কোষাধ্যক্ষ ,সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ,২৭ নভেম্বর ২০২৫ পুলিশ তার বাসায় অভিযান চালায়, পুলিশ জানিয়েছে, রাজু আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।আসামীরা দেশের বাইরে বসে এখনও নাশকতা ও বিভিন্ন পরিকল্পনা করছে। এছাড়া, রাজু আহমেদ যুক্তরাজ্যে রাজনৈতিক মত প্রকাশের জন্য তার বাসায়,অন্যান্য রাজনৈতিক দলের লোকজনের থেকে প্রতিনিয়ত হুমকি আসে বলে পরিবারের দাবী।

এলাকার মানুষ এই ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..