সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি : ফেসবুকে অপপ্রচার করে পরে তা মুছে দেওয়ার শর্তে অর্থ দাবির অভিযোগ উঠেছে। সম্প্রতি স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘নাজমুল হক’ নামে একটি ফেসবুক আইডি। অভিযোগ অনুযায়ী, ওই আইডি থেকে একজন নারী জাকিয়া সুলতানা এর বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্ট দেওয়ার পর পোস্টটি মুছে ফেলার বিনিময়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, প্রথমে একটি নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে অপপ্রচার চালানো হয় এবং পরে একটি সূত্রের মাধ্যমে জানা যায়—পোস্টটি সরাতে ও বিপরীতমুখী একটি পোস্ট দিতে অভিযুক্ত ব্যক্তি আর্থিক সুবিধা দাবি করেছেন। অভিযোগকারী জানান, “সূত্র আমাকে জানিয়েছে—১ লাখ টাকা দিলে পোস্ট কেটে আমার পক্ষে লিখে দেওয়া হবে।”
এ ঘটনায় ফেসবুকে সক্রিয় বিভিন্ন ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে হ্যাকিং ও ক্যাম্পাসিংয়ে অভিজ্ঞ বলে পরিচয় দিয়ে সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করে থাকেন। ভুক্তভোগীর ভাষ্য, তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও বারবার হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা সাধারণ ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, হ্যাকিংয়ের ভয় দেখানো এবং বিনিময়ে টাকা দাবি করা **সাইবার চাঁদাবাজি ও অপরাধ** হিসেবে গণ্য হতে পারে।
ভুক্তভোগী বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার কামনা করেছেন।
ইতিমধ্যে ভুক্তভোগী নারী থানায় একটি ডিজি করছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দ্রুত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd