বিছনাকান্দি সীমান্তের ওপারে গুলিবিদ্ধ বাংলাদেশী যুবকের লাশ

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

বিছনাকান্দি সীমান্তের ওপারে গুলিবিদ্ধ বাংলাদেশী যুবকের লাশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের আরেক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সীমান্তের ওপারে (ভারতের অভ্যন্তরে) তার গুলিবিদ্ধ লাশ পড়ে আছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

শুক্রবার সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত ওই যুবকের নাম সবুজ মিয়া (২০)। তিনি উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন।

দমদমা বিওপির সুবেদার মিজানুর রহমান বলেন, রাত ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।

Manual6 Ad Code

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত হন জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..