সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মে ৫, ২০২৪
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে করম আলী (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) দুপুরে উপজেলার ছৈলাখেল গ্রামে বাড়ির পাশেই খোলা ময়দানে পালিত গরু আনতে গিয়ে এই ঘটনা ঘটে।
নিহত করম আলী উপজেলার ছৈলাখেল এলাকার মৃত আফসর উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি খোলা ময়দানে করম আলী পালিত গরু আনতে যান। এসময় হঠাৎ করে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনগাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd