সিলেটে ৫ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

সিলেটে ৫ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের শিবের বাজার থেকে ৫ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শিবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবের বাজার গরুর হাটের সামনে থেকে সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মোঃ রুজেল মিয়া (২৭)-কে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পাঁচ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

এঘটনায় এসআই মোঃ সালাহ্ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করে আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার এসআই (নিঃ) মো. সালাহ উদ্দিন।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

সর্বশেষ খবর

………………………..