সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের হরিপুরে নতুন একটি কুপে গ্যাসের বড় মজুতের সন্ধান মিললো। কুপটিতে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাসফিল্ডস কর্তৃপক্ষ।
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসক্ষেত্রের ১০ নং কুপে নতুন এই গ্যাসের সন্ধ্যান পাওয়া যায়।
এব্যাপারে সিলেট গ্যাসফিল্ডসের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান রোববার (২৬ নভেম্বর) জানান- সম্পূর্ণ নতুন এই কুপটিতে গ্যাসের সন্ধান মিললো। এখানে থেকে দৈনিক ১৩ মিলিয়ন গ্যাস পাওয়া যাবে বলে মনে করছেন তারা।
সংশ্লিষ্টরা জানান- কূপ খননে ২শ’ ৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এই কুপে মজুদ গ্যাসের মূল্য ৩ হাজার ৬শ’ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা।
এর আগে, গত ২২ নভেম্বর সিলেট কৈলাসটিলায় পরিত্যক্ত ২ নং কুপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd