হবিগঞ্জে বিশেষ অভিযানে যুবদল-ছাত্রদল কর্মীসহ গ্রেপ্তার ৩৮ 

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

হবিগঞ্জে বিশেষ অভিযানে যুবদল-ছাত্রদল কর্মীসহ গ্রেপ্তার ৩৮ 

Manual6 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ  জেলায় গত দুই দিনে বিশেষ অভিযান চালিয়ে যুবদল-ছাত্রদল কর্মীসহ ৩৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

গত বুধবার অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য জহিদুল ইসলাম সাগর ও যুবদল কর্মী বশির আহমেদ জুম্মনকে গ্রেপ্তার করা হয়।

তারা জেলা শহরে মশাল মিছিল ও নাশকতা সৃষ্টির চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Manual6 Ad Code

এদিকে, বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৩৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর তথ্য পাওয়া গেছে।

হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত মামলার পলাতক আসামিদের ধরতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..