পর্যটকদের নিরাপত্তায় সিলেট জেলা পুলিশের বিশেষ তৎপরতা

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ৬, ২০২২

পর্যটকদের নিরাপত্তায় সিলেট জেলা পুলিশের বিশেষ তৎপরতা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: ঈদ-উল-ফিতর-২০২২ এর ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরাকে নির্বিঘ্ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে সিলেট জেলা পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে সিলেট জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক ও থানা পুলিশ।

Manual5 Ad Code

জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিষয়টি মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন। এছাড়াও প্রকৃতি কন্যা খ্যাত সিলেট জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ঈদের ছুটিতে নানা বয়সী পর্যটকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিশেষ নিরাপত্তা বিধানে কাজ করছে। এবার ঈদ উল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে রেকর্ড পরিমাণ পর্যটকদের আগমন ঘটেছে। আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন স্পটগুলোতে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Manual3 Ad Code

সিলেট জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় বিশেষ কার্যক্রম তদারকি করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল মো: জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল, পরিত্রান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেল মোঃ রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিংহ, সহকারি পুলিশ সুপার, কানাইঘাট সার্কেল মোঃ আব্দুল করিম গণ।

Manual5 Ad Code

সিলেট জেলা পুলিশের এমন ব্যাতিক্রমী উদ্যোগে প্রকৃতি কন্যা খ্যাত সিলেটে আসা বিভিন্ন বয়সী পর্যটকরা নির্বিঘ্নে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করছেন বলে মন্তব্য করেন পুলিশ সুপার।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া অফিসার) মোঃ লুৎফর রহমান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2022
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..