জাফলংয়ে পূর্ব শক্রতার জেরে আলিমকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১

জাফলংয়ে পূর্ব শক্রতার জেরে আলিমকে কুপিয়ে হত্যার চেষ্টা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে পূর্ব শক্রতার জেরে আলিম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ হামলায় গুরুতর আহত হয়েছে আলিম উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্তায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিয়ে জাফলং বাজার থেকে বাড়ি ফেরার পথে আলিম উপর এ হামলা চালানো হয়। হামলায় আহত আলিম উদ্দিন উপজেলার নয়বস্তি গ্রামের মুক্তিযোদ্ধা ইনছান আলীর ছেলে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলংয়ের আকবর হোসেন মুরাদ ও আলিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন থেকে শক্রতা চলে আসছে। সেই পূর্ব শক্রতার জেরে আকবর হোসেন মুরাদ তার লোকজন নিয়ে আলিম উদ্দিনের উপর এ হমলা চালিয়ে তাকে প্রাণে হত্যার চেষ্টা করে। পরে আলিম উদ্দিনের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে মোরাদ তার লোকজন নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে গোয়াইনঘাট থানা পুলিশের লোকজন ঘটনাস্থলে পোঁছেন।

Manual3 Ad Code

পরে আলিম উদ্দিনের স্বজনরা তাকে রক্তাত্ব অবস্তায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে আলিম উদ্দিনের অবস্তা আশঙ্কাজনক। বর্তমানে মেডিকেলের ১১ নং ওয়ার্ডে চিকিৎসা চলছে আলিম উদ্দিনের। এদিকে হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের আর্তিক ফাঁয়দা হাসিল করতে মারিয়া হয়ে উঠেছে একটি মহল।

Manual1 Ad Code

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, হামলার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থ গ্রহণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..