বিশ্বনাথে কেন্দ্রে নিষিদ্ধ স্মার্টফোন ব্যবহার, ৪ শিক্ষককে অব্যাহতি

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

বিশ্বনাথে কেন্দ্রে নিষিদ্ধ স্মার্টফোন ব্যবহার, ৪ শিক্ষককে অব্যাহতি

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটে এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

বহিষ্কৃতরা হলেন, শাহ আলম কামাল বাজার ফাজিল মাদ্রাসা, হোসাইন রজবী মুন্সী শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসা, মিছবাউল ইসলাম আলী ঈশ্বার্দ লতিফিয়া দাখিল মাদ্রাসা, রুহুল কুদ্দুস বিশ্বনাথ কামিল মাদ্রাসা।

জানা যায়, রোববার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস উপজেলার দারুল উলুম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যান। কেন্দ্রের কয়েকটি পরীক্ষার হল পরিদর্শন করেন তিনি।

এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত চার শিক্ষকের হাতে স্মার্টফোন দেখতে পান তিনি। পরে তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্রের দায়িত্বে থাকা সচিবকে নির্দেশ দেন ইউএনও। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সচিব ওই চার শিক্ষককে আজীবনের জন্য পরীক্ষার দায়িত্ব পালন করা থেকে অব্যাহতি দেন।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, পরীক্ষা কেন্দ্রের হলগুলোর দায়িত্বে থাকা চার শিক্ষকের হাতে স্মার্টফোন থাকায় তাদেরকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..