ছাতকে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, আটক ২

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

ছাতকে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, আটক ২

Manual4 Ad Code

ছাতক সংবাদদাতা :: সুনামগঞ্জের ছাতকে অপহরণের ৩দিন পর অপহৃত শিশু ইয়াছিন আহমদ(১০)কে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শিশু অপহরণের সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশ। ইয়াছিন আহমদ ছাতক শহরের বাজনামহল এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর ইসলাম উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে পাশ্ববর্তি লেবারপাড়া এলাকার তোতন মিয়ার ছেলে অটোরিক্সা চালক সেলিম মিয়া ও তার আত্মীয় সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাতলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে লায়েক মিয়া। কিছুক্ষন অবস্থানের পর ফিরে যাওয়ার সময় শিশু ইয়াছিন আহমদকে কৌশলে অপরহণ করে তারা। শিশু ইয়াছিনকে নিয়ে জেলার বিশম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ এবং ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে শিশু ইয়াছিনকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণে জড়িত সন্দেহে সেলিম মিয়া ও লায়েক মিয়ার বোন কাকলীকে আটক করা হয়।

Manual5 Ad Code

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, আদালতের মাধ্যমে শিশুটিতে তার মা-বাবার কাছে হস্থান্তর করা হবে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..