সুনামগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীকে ধর্ষণ, ২ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

সুনামগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীকে ধর্ষণ, ২ যুবক গ্রেফতার

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে একটি বাজারের পরিচ্ছন্নতাকর্মী নারীকে (৩৫) গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাদাঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

Manual5 Ad Code

গ্রেফতারা হলেন-বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ওরফে কালা মিয়া (৪০) ও রফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম।

তাহিরপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, বাদাঘাট ইউনিয়নে একটি বাসায় ছয় বছরের সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন ওই নারী। তিনি স্থানীয় একটি বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় অভিযুক্ত দুই যুবক জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা করেন। দুজনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..