গোয়াইনঘাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে ইউএনও

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

গোয়াইনঘাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে ইউএনও

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপনের জন্য হাতিরপাড়া ফুটবল মাঠ পরিদর্শন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। সর্বপ্রথম ২০১৮ সালে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, এম.পি ও গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের নিরলস প্রচেষ্টায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল মাঠটি সরজমিন পরিদর্শন করেন এবং মাঠটি উপযুক্ত হওয়ায় প্রাথমিকভাবে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্ধারণ করেন।

Manual8 Ad Code

উক্ত স্থানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপনের লক্ষ্যে হাতিরপাড়া হতে খেলার মাঠ পর্যন্ত সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল একটি রাস্তাও নির্মাণ করেছেন বলে এলাকাবাসী জানান। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় বর্তমান উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান মাঠটি সরজমিন পরিদর্শন করেন এবং মাঠের আয়তন ও সৌন্দর্য দেখে ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য এটাই উপযুক্ত জায়গা। তিনি ভূমি মালিকগণকে শীঘ্রই দলিল রেজিস্ট্রী করে দেওয়ার জন্য আহবান জানান।

Manual6 Ad Code

এসময় শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি হাতিরপাড়া মাঠে উপহার দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী এমরান আহমদ, এমপি, আলীরগাঁও ইনিয়নের সাবেক চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালকে এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ১০নং আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, সাবেক ওয়ার্ড সদস্য সিরাজ উদ্দীন, আজিদ উল্লাহ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাসুক আহমদ, মাস্টার মনির উদ্দীন, বিশিষ্ট মুরব্বী আব্দুল আজিজ, আবু বক্কর, নুরুল ইসলাম প্রমূখ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..