বিশ্বনাথে বিপুল পরিমান ভারতীয় মদসহ আটক ২

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

বিশ্বনাথে বিপুল পরিমান ভারতীয় মদসহ আটক ২

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ২৮৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের সুরমা নদী পার থেকে তাদেরকে আটক করা হয়।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত ফিরোজ বক্সের ছেলে সোহেল মিয়া (৩৫), একই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক ও মৃত আলী আকবরের ছেলে আনহার আলী (২৭)।

এসময় মাদক বহনকারী একটি টলার (নৌকা), একটি সিএনজি (সিলেট-থ ১২-৯২৩০) অটোরিক্সাসহ ২৮৫পিছ ভারতীয় অফিসার মদ আটক করে থানায় নিয়ে আসে একদল পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমানের নিদের্শে উপজেলার লামাকাজী আতাপুর গ্রামের সুরমা নদীর তীর থেকে ২১৮ পিচ অফিসার চয়েজ, ২২ পিচ মেকডুয়েল ও ৪৫ পিচ এসিব্লাক ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যার অনুমান মুল্য ১লক্ষ টাকা।

Manual6 Ad Code

মদ ও মাদক ব্যবসায়ী দু’জনকে আটকের সত্যতা জানিয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Manual2 Ad Code

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, ২৮৫ বোতল মদসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..