বিশ্বনাথে আশ্রয় কেন্দ্র পানির নিচে!

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

বিশ্বনাথে আশ্রয় কেন্দ্র পানির নিচে!

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প আশ্রয়ণ কেন্দ্র নির্মাণের সময় যথাযথ ভাবে ভিটা উচু না করায় লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর এলাকার ২০টি ঘর পানিতে তলিয়ে গেছে। ঘরগুলো সুরমা নদীর তীরে হওয়ায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ঘরগুলোতে পানি উঠে যায়।

Manual3 Ad Code

নির্মাণের সময় স্থানীয় জনগণ এই ঘরগুলোর ভিটে উচু করার জন্য বারবার তাগিদ দিলেও নির্মাণকারীরা কোন কর্নপাত করেনি। বর্তমানে তলিয়ে যাওয়া ঘরগুলোর বাসিন্দারা ঘরের ভেতর মাছা তৈরী করে কোন রকমে অবস্থান করছেন।

Manual5 Ad Code

সরেজমিন গিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে। পানিতে তলিয়ে যাওয়া ঘরগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেছেন।

উল্লেখ্য যে, বিশ্বনাথে গুচ্ছগ্রাম নির্মাণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ টিম পরিদর্শন করে গিয়েছেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..