সিলেটে ক্যান্সারের কাছে হার মানলেন সিনিয়র স্টাফ নার্স আন্নু সরকার

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২১

সিলেটে ক্যান্সারের কাছে হার মানলেন সিনিয়র স্টাফ নার্স আন্নু সরকার

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কর্ম জীবনে মানুষকে সেবা দিয়ে ক্যান্সারের কাছে হার মানলেন সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আন্নু সরকার (৫০)। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন তিনি। প্রায় বিশ বছর ধরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

প্রায় এক বছর আগে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। দেশে চিকিৎসা কারানোর পর ভারতে গিয়ে চিকিৎসা করালেও অবস্থার উন্নতি হয়নি। আন্নু সরকারের একমাত্র ছেলে ডা. আশিক চন্দ্র দাস জানান, বুধবার সকাল ১০টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাঁঠালিয়া গ্রামে আমার মামার বাড়িতে মায়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন- বেশ কিছুদিন যাবৎ মা অসুস্থ থাকায় অনেকেই নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন। সবাই আমার মায়ের জন্য আর্শিবাদ করবেন। আন্নু সরকারের সহকর্মীরা বলেন, সদা হাস্যজ্জ্বল এই সেবিকা নিমেষেই মানুষকে আপন করে নিতেন। দীর্ঘদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকার সুবাধে এখানকার সবার সাথে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

Manual7 Ad Code

বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আনোয়ার আলী বলেন- যে কোনো সমস্যায় পড়ে ডাকলেই তাকে পাওয়া যেত। অনেক সময় রাতে হাসপাতালে চিকিৎসক পাওয়া যেত না। এরপরও দায়িত্ব নিয়ে তিনি সফলভাবে অনেক নারীর ডেলিভারি করিয়েছেন। বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন নাহার বলেন- আন্নুদি ও আমার বাসা পাশাপাশি থাকায় আমি তাকে খুবই কাছ থেকে দেখেছি। তিনি অত্যান্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

Manual1 Ad Code

এদিকে, তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি এক শোক বার্তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারিরা শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..