ভুয়া নারী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

ভুয়া নারী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : রংপুরের একজন অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তাকে ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ডেকে এনে নগদ অর্থ দামি ঘড়িসহ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেবার অভিযোগে তাসনিম সরকার ওরফে আনিকা নামে এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পিবিআই।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন।

জাকির হোসেন জানান, ৬ থেকে ৭ মাস আগে আনজু মিয়া নামে এক অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তার সঙ্গে বিমানে ঢাকা যাবার সময় পরিচয় হয় জনৈক তাসনিম সরকার ওরফে আনিকা নামে নারীর। তিনি বিমানের পাশাপাশি সীটে বসার কারণে কথা বার্তার এক পর্যায়ে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গাইবান্ধায় কর্মরত আছেন বলে জানান। এর পর দুজনের মোবাইল ফোন নাম্বর বিনিময় করেন। এই পরিচয়ের সূত্র ধরে সোমবার (২ আগস্ট) কথিত ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিকা মোবাইল ফোনে অবসরপ্রাপ্ত কারা-কর্মকর্তা আনজু মিয়াকে জানান তিনি জরুরী কাজে রংপুরে এসেছেন। একটু কথা আছে বলে তাকে জেলা প্রশাসকের বাসভবনের কাছে আসতে বলেন।

Manual7 Ad Code

তিনি জানান, ফোন পেয়ে কারা কর্মকর্তা মোটরসাইকেল চালিয়ে ডিসির বাড়ির কাছে আসলে ভুয়া ম্যাজিস্ট্রেটের ইশারায় তার সঙ্গে থাকা ৪ থেকে ৫ জন লোক জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে সুস্থ জীবন নামে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যান। সেখানে তার সঙ্গে থাকা ৪৪ হাজার ১০০ টাকা ও লাখ টাকা মূল্যের হাত ঘড়ি, সোনার আংটি ও মোটরসাইকেলের লাইসেন্সসহ কাগজপত্র হাতিয়ে নিয়ে একটি ঘরে তালাবন্ধ করে চলে যান।

Manual4 Ad Code

এ ঘটনায় কারা কর্মকর্তার স্বজনরা থানায় সাধারণ ডায়রি করে এবং পিবিআইকে বিষয়টি জানায়। পরে পিবিআই খোঁজাখুঁজি করে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করে। এ সময় ডোপ টেস্ট করে দেখা গেছে তিনি মাদকাসক্ত নন।

Manual5 Ad Code

তিনি আরও জানান, কথিত নারী ম্যাজিস্ট্রেটের ফোন ট্রাক করে তাকে বুধবার (৪ আগস্ট) দিনাজপুর জেলার ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অনামিকা বিভিন্ন সময় বিভিন্ন পদবী ব্যাবহার করে প্রতারণা করে আসছে। তার নামে ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার মামলা রয়েছে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..