পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় ওসমানীতে হচ্ছে নতুন আইসোলেশন সেন্টার, সেন্ট্রাল অক্সিজেন লাইন

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় ওসমানীতে হচ্ছে নতুন আইসোলেশন সেন্টার, সেন্ট্রাল অক্সিজেন লাইন

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রচেষ্টায় অবশেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫০ শয্যার নতুন আইসোলেশন সেন্টার হতে যাচ্ছে। সব রকমের প্রস্তুতি থাকা সত্ত্বেও সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের অভাবে এতোদিন আইসোলেশন সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছিল না। অবশেষে পররাষ্ট্রমন্ত্রীর ডিও’র প্রেক্ষিতে অক্সিজেন লাইন স্থাপনের প্রকল্পটি অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালায়।

সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মত হওয়ার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

Manual1 Ad Code

জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বর্হিবিভাগের ১০তলা ভবনের ৪র্থ ও ৫ম তলা আইসোলেশনের জন্য প্রস্তুত। কেবলমাত্র সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন না থাকায় সাড়ে চারশ’ শয্যার আইসোলেশন সেন্টার চালু করা সম্ভব হচ্ছে না।

Manual5 Ad Code

সংশ্লিষ্টরা বলছেন, সাড়ে চারশ’ শয্যার এই আইসোলেশন সেন্টারটি চালু হলে সিলেটে কোভিড চিকিৎসা সংকট অনেকটাই কমবে। তাই বর্হিবিভাগের ১০ তলাভবনের ৪র্থ ও ৫ম তলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের ব্যবস্থা নিতে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপিকে ডিও লেটার পাঠান সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন।

ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সারা বাংলাদেশের ন্যায় অতি সম্প্রতি সিলেটেও করোনা মহামারি প্রকট আকার ধারণ করেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ ভবন উর্ধ্বমূখী সম্প্রসারণের মাধ্যমে ৩য় তলা থেকে ১০ তলায় উন্নিত করা হয়েছে। কিন্তু ভবনটিতে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন করা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবনটির ৪র্থ ও ৫ম তলা করোনা আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত রয়েছে। দুইতলায় সাড়ে ৪শ’ শয্যা প্রস্তুত করা হয়েছে। কিন্তু কেবলমাত্র সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন না থাকায় আইসোলেশন সেন্টার চালু করা যাচ্ছে না। এই মহামারিকালে সিলেটের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ভবনটির ৪র্থ ও ৫ম তলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

Manual2 Ad Code

পররাষ্ট্রমন্ত্রীর এই ডিও লেটার পাওয়ার একদিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের প্রকল্পটি অনুমোদন করে।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেককে ডিও দেওয়ার পর তিনি দ্রুত উদ্যোগ নিয়েছেন। সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন প্রকল্পটি অনুমোদনের বিষয়টি স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ফোনে জানিয়েছেন। এখন যতো দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করে সিলেটের মানুষের জন্য নতুন এই আইসোলেশন সেন্টারটি চালু করা প্রয়োজন। সাড়ে চারশ’ শয্যার আইসোলেশন সেন্টারটি চালু হলে সিলেটের মানুষ অনেক উপকৃত হবে। ’

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..