বৃষ্টির মধ্যে খাবার নিয়ে অসহায়-ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে জাপা নেত্রী শিউলি

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২১

বৃষ্টির মধ্যে খাবার নিয়ে অসহায়-ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে জাপা নেত্রী শিউলি

Manual6 Ad Code

সিলেট :: কয়েক দিন থেকে রাতের আধারে সিলেট নগরীর রাস্তায় ঘুরে ঘুরে অসহায়-ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন একজন নারী নেত্রী। ওই নারীকে দেখার সাথে সাথে উনার কাছে দৌড়ে আসেন ক্ষুধার্ত মানুষজন। তিনি প্রতিদিন রাতে ক্ষুধার্তদের খোজে বেড়ান। তিনি হলেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি এবং দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদের সিলেট জেলা কমিটির আহ্বায়ক শিউলি আক্তার। অসহায়-ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের সাথেই ওই নেত্রীর ভালোবাসা।

Manual5 Ad Code

শুক্রবার রাতে বৃষ্টির মধ্যে নগরীর রাস্তা অসহায়-ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে মাস্ক ও খাবার সামগ্রী তোলে দিচ্ছেন তিনি। বৃষ্টিতে বন্ধ হয়নি শিউলির মানবিক কার্জক্রম।

উৎসবের নিয়ন আলো আর উচ্চস্বরে চলতে থাকা গানের মূর্চ্ছনায় চাপা পড়ে কিছু ক্ষুধার্ত মানুষের কান্নার শব্দ। দূর থেকে ভেসে আসা খাবারের সুগন্ধে দিশেহারা ক্ষুধার্তদের কষ্টে কাতর হয়ে শিউলি আক্তার ক্ষুধার্ত মানুষের ক্ষুধার জ্বালা দূর করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী নেমে পড়েন তার বাস্তবায়নে। তিনি শুরু করেন অসহায়-ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দেওয়া। খাবারের সাথে অসহায়দের মুখে মাস্ক পড়িয়ে দেন তিনি নিজে।

Manual4 Ad Code

শিউলি আক্তারের সৎ ইচ্ছা ও মানুষকে সেবা করার আন্তরিক লক্ষ্য সব বাধা দূর করে দেয়।দিনের আলোতে খাবার সংগ্রহ শেষে সেই খাবারগুলি পৌঁছে দেয়া শুরু হয় অসহায়, ক্ষুধার্ত, মানসিক ভারসাম্যহীন এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে। তিনি নিজের টাকা দিয়ে এসকল খাবার সংগ্রহ করেন। তিনবেলা না পারলেও অনন্ত একবেলা ভালো খাবার পৌঁছে দেয়ার মাঝেই তিনি স্বর্গীয় আনন্দ খুজে পান।

Manual5 Ad Code

শিউলি আক্তারের প্রতিদিনের মেহমানের তালিকায় গরীব দুঃখী ছাড়াও আছেন কিছু প্রতিবন্ধী, মানুষিক ভারসাম্যহীন মানুষ, যারা আগে অধিকাংশ সময়ই ক্ষুধার তাড়নায় রাস্তায় ঘুরে বেড়াত, রেলষ্টেশনে পড়ে থাকত।কিন্ত তিনি রাতের বেলাতে ঘুরে ঘুরে ওই সব মানুষকে খুঁজে খাবার সরবরাহ করেন। খাবারের তালিকায় রয়েছে কেক, কলা, বিস্কুট, বিরানী, ভোনা খিচুড়ি সহ বেশ কয়েকটি আইটেম।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..