দোয়ারাবাজারে সন্ত্রাসী কায়দায় ঘরবাড়ি ভাঙচুর, নারীসহ আহত ১৫

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

দোয়ারাবাজারে সন্ত্রাসী কায়দায় ঘরবাড়ি ভাঙচুর, নারীসহ আহত ১৫

Manual7 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারের লক্ষীপুর ইউনিয়নে সন্ত্রাসী কায়দায় নিরীসহ ৪ পারিবারে বাড়িঘরের হামলা, মারধর ভাঙচুর ও লুটপাটের তাণ্ডব চালানো হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই ও নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার ভোর রাতে ঘুমন্ত নিরীহ পরিবারের উপর উপর্যপরী হামলা চালিয়ে দেশী অস্ত্র ও দা দিয়ে কুপিয়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জনকে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই গ্রামের ব্যবসয়াী মৃত বরকত আলীর পুত্র আবুল কাশেমের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের মৃত আমীর চানের পুত্র গোলাপমিয়া মৃত হাছেন আলীর পুত্র ইয়াকুব আলীর। এরই জেরে ভোর রাতে গোলাপমিয়ার নেতৃত্বে একদল অস্ত্র ধারী লাঠিয়াল বাহিনী আবুল কাশেম ও তার তিন আত্মীয়র বাড়িঘরে হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কুপাতে থাকে এবং হামলার পূর্বে আবুল কাশেমের বসত ঘরের সিসিটিভির তার কেটে বাড়িঘর তছনছ করে এবং বেধড়ক মারপিট করে।

Manual5 Ad Code

অন্যদিক একই ভবে নোয়াপাড়া গ্রামে আবুল কাশেমের আত্মীয়দের টিনছাউনীর আরও তিনটি ঘরে ভেঙে তছনছ করে দেয়। এসময় ১টি মোটরসাইকেলসহ নগদ অর্থ, আসবাবপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এই ঘটনায় প্রতিপক্ষের দায়ের কুপে গুরুত আহত জহুর আলী (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

প্রতিপক্ষের হামলায় অন্য আহতরা হলেন, বীরমুক্তিযোদ্ধা আবদুছ সালাম, রহিমা খাতুন, ফুল নেহার, ফুল মেহের, রায়হান, সামিয়া, আরব আলী, রমিজ উদ্দিন, সাহাব উদ্দিন, রমিজ উদ্দিন, জরিনা, আবুল কাশেম, আকি নুর, সানজিদা, শহিদ মিয়া, জুনায়েদ প্রমুখ।

এ ব্যপারে লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হকের সাথে কথা বললে তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করার জন্য আজ সকালে বিচার সালিশ বসার কথা ছিল। কিন্তু একটা পক্ষ অন্যায়ভাবে নিরীহ পরিবারের উপর হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও বাড়িঘর তছনছ করে। আমি দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

Manual4 Ad Code

এ ব্যপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, ব্যাপক এ ব্যপারে থানায় কোন অভিযোগ করা হয়নি অভিযোগ পেলে আইনী ব্যবস্তা নেয়া হবে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..