সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিদেশী রিভলবারসহ মো. সোহেল রানা (৪৪) নামে এক পেশাদার অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে উপজেলার বড়ইকান্দি কাজিরখলা এলাকার মৃত চুনু মিয়ার ছেলে।
রোববার (২৫ জুলাই) বিকাল পৌনে পাঁচটায় লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র্যাব-৯), মেজর মো. মাহফুজ এবং এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক তাকে দক্ষিণ সুমরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd