জাফলং থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

জাফলং থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির টাকাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানাপুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় গোয়াইনঘাট থানার একদল পুলিশ উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাবলেটসহ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৩ হাজার ২৬০ টাকাসহ ফখরুল ইসলামের ছেলে মো. সেলিমকে (২৮) গ্রেফতার করে।

Manual8 Ad Code

ওসি পরিমল চন্দ্র দেব আরো জানান, মো. সেলিমের বিরুদ্ধে আরো ৪-৫ টি মাদক মামলা রয়েছে। এই বিষয়েও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরপূর্বক তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..