কঠোর লকডাউনে সিলেটে বেপরোয়া ট্রাক কেড়ে নিল পুলিশের প্রাণ

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

কঠোর লকডাউনে সিলেটে বেপরোয়া ট্রাক কেড়ে নিল পুলিশের প্রাণ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: চলমান কঠোর লকডাউনে সিলেটের জৈন্তাপুর এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে নিহত লাশ ঘটনাস্থল থেকে উ’দ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

Manual8 Ad Code

জানা যায়, নিহত পুলিশ সদস্যের নাম পলাশ গোয়ালা (৩০)। তিনি জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। হবিগঞ্জ জেলার বাহুবল থানার রামপুর চা বাগানের বাসিন্দা।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, নিহত পুলিশ কনস্টেবল পলাশ জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। সোমবার রাতে চিকনগুল এলাকায় ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চালকসহ অন্যরা পালিয়ে গেলেও এসময় ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হয়। নিহতের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..