ওসমানীনগরে পুলিশের নকল সীল ব্যবহার, কথিত ডা. নিরঞ্জন গ্রেফতার

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

ওসমানীনগরে পুলিশের নকল সীল ব্যবহার, কথিত ডা. নিরঞ্জন গ্রেফতার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে নিরঞ্জন ধর (৫৫) নামের এক প্রতারক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ওসমানীনগর থানা পুলিশসহ একাধিক প্রতিষ্ঠানের নকল সীল, ব্যবহৃত ইনজেশকন উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

শনিবার (৩ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার লামা গাভুরটিকি এলাকা থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কথিত চিকিৎসক নিরঞ্জন দীর্ঘদিন থেকে সাধারণ মানুষকে ন্যায়বিচারের নামে ওসমানীনগর থানা পুলিশের নাম ব্যবহার করে প্রতারনা করে আসছেন। ওসমানীনগর থানা পুলিশের নকল সীল ব্যবহার করার অপরাধে পুলিশ বাদী হয়ে শনিবার (৩ জুলাই) রাতে মামলা দায়ের করে। রবিবার (৪ জুলাই) দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

Manual7 Ad Code

জানা যায়, শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট তাহমিনা আক্তারের নেতৃত্বে সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারে ডা. নিরঞ্জন কুমার ধরের মালিকানাধীন নবীন ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় তার প্রতিষ্ঠানে বেশ কয়েক হাজার টাকার সরকারি ওষুধ, একাধিক ব্যবহৃত ইনজেকশানের সিরিঞ্জ এবং ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের নকল সীল পাওয়া যায়। আদালতের সামনে নিরঞ্জন ধর নিজের ডাক্তারি পরীক্ষার সনদ ও ক্লিনিকের লাইসেন্স দেখাতেও ব্যর্থ হন। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক তাকে ৫ হাজার টাকা জরিমানা ও ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের সীলের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ওসমানীনগর থানার ওসিকে নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক। তিনি বলেন, ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের নকল সীল তৈরিসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানার সীল জাল করার অপরাধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..