রাজধানীতে ভবনে বিস্ফোরণে দগ্ধ ১৮ জন, নিহত ২

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

রাজধানীতে ভবনে বিস্ফোরণে দগ্ধ ১৮ জন, নিহত ২

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর মগবাজারে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভবনটির এসি বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু ও আরেকজন বয়স্ক লোক।

Manual5 Ad Code

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ং এর পাশের ভবনে এ ঘটনা ঘটে। তবে ভবনটির নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Manual3 Ad Code

এ ঘটনায় দগ্ধ ১৮ জনের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আটজন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলের পাশে দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। আরও যাচ্ছে।

Manual4 Ad Code

এরশাদ বলেন, ঘটনাস্থল থেকে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। শুনেছি ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, সেখানে একটি ভবন ধসে পড়েছে- এমন খবর পাওয়ার পর আমাদের সদস্যরা সেখানে গেছে। সেখানে কয়েকজন আটকা পড়ার খবরও পাওয়া গেছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..