ছাতকে নগদ ডিস্ট্রিবিউটরের প্রায় ১৫ লক্ষ টাকা ও মোটসাইকেল নিয়ে উধাও দুই কর্মী

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১


Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ ছাতকের বাংলাদেশ ডাক বিভাগ ডিজিটাল লেনদেন নগদ ডিস্টিবিউটরের ১৪ লক্ষ ৬২ হাজার টাকা ও একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল নিয়ে উধাও দুই কর্মী। মঙ্গলবার (২২ জুন) ওই দুই কর্মী (ডিএসও) উধাও হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ ডাক বিভাগ ডিজিটাল লেনদেন নগদের ডিস্টিবিউটর মেসার্স এস এস এন্টারপ্রাইজের পরিচালক শাহীন আহমদ বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা (নং-১৮, তারিখ- ২৩/০৬/২০২১ ইং)।

Manual1 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, ছাতক পৌরসভার ছাতক বাজারের জাবা মেডিকেল সেন্টারের ৪র্থ তলায় অবস্তিত ছাতক-দোয়ারাবাজার উপজেলার নগদের ডিস্টিবিউটর (মেসার্স এস এস এন্টারপ্রাইজ)’র (ডিএসও) কর্মী ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের বাসিন্ধা ফারুক আহমদের ছেলে ফয়েজ আহমদ (২৬), এবং অপরজন ছাতকের ১নং ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (জৈন্তাপুর) গ্রামের বাসিন্ধা আবুল বাশারের ছেলে মোঃ হামিদুল হক (২৪)। ওই দুই কর্মী মিলে ১৪ লক্ষ ৬২ হাজার টাকা দিয়ে উধাও।

Manual5 Ad Code

বাংলাদেশ ডাক বিভাগ ডিজিটাল লেনদেন নগদ ডিস্টিবিউটরের ক্যাশ ও ইলেক্ট্রিক মানি মোবাইলের মাধ্যমে সংগ্রহ করে থাকেন। যার ফলে ফয়েজ আহমদকে ছাতক থেকে দোয়ারাবাজার এবং হামিদুল হককে ছাতক মোল্লাপাড়া বাজার হইতে টেবলাই বাজার সহ দোয়ারাবাজারের আশপাশ এলাকার দায়িত্ব দেওয়া হয়। এসকল এলাকার নগদের উদ্দোগতা পয়েন্ট থেকে এবং মেসার্স এস এস এন্টারপ্রাইজ’র ম্যানেজার শিপলু দাস এর নিকট হইতে সব মিলিয়ে ১৪ লক্ষ ৬২ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তারা। সর্বশেষ ২২ জুন মঙ্গলবার সকাল থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

মামলা দায়ের পর ছাতক থানা ওসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..