সিলেটে হেফাজত নেতা জয়নুল আটক

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মে ৮, ২০২১

সিলেটে হেফাজত নেতা জয়নুল আটক

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জকিগঞ্জে হেফাজত নেতা জয়নুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলের দিকে জকিগঞ্জ শহরের একটি লাইব্রেরি থেকে তাকে আটক করে থানা পুলিশের একটি দল। পরে নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত মাওলানা জয়নুল ইসলাম জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিশের (মামুনুল হক) এর সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের নেতা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাসেম।

Manual2 Ad Code

তিনি জানান, ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় আরও ১১জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

তিনি আরও জানান, গত ১৯ এপ্রিল রাতে উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মসিউজ্জামান চৌধুরী শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন কিছু সংখ্যক মুসল্লি।

Manual6 Ad Code

পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখসহ বিএনপি, জামায়াত, শিবির ও হেফাজতে ইসলামের প্রায় ৩০/৩৫ জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় জয়নুল ইসলামকেও গ্রেফতার দেখানো হলো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2021
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..