সিলেটে এতেকাফরত অবস্থায় শাহীনুর পাশা আটক, রাতেই নেয়া হচ্ছে ঢাকায়

প্রকাশিত: ৩:৪২ পূর্বাহ্ণ, মে ৭, ২০২১

সিলেটে এতেকাফরত অবস্থায় শাহীনুর পাশা আটক, রাতেই নেয়া হচ্ছে ঢাকায়

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার দিবাগত (৭ মে) রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে এতেকাফরত অবস্থায় তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার একটি টিম। গ্রেফতারের পর পরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়ছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি সূত্র।

ঢাকা থেকে আসা সিআইডির দল এসএমপির কোতোয়ালি ও বিমানবন্দর থানাপুলিশের সহযোগিতায় মাওলানা শাহীনুর পাশাকে গ্রেফতার করে। তিনি নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদে গত ২০ রমজান সন্ধ্যা থেকে এতেকাফে ছিলেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2021
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..