সিলেট ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবুল হাশেম (৫০)। জানা গেছে পারিবারিক কলহের জেরে স্বামীর অন্ডকোষে লাথি মেরেছিলেন ওই স্ত্রী।
পুলিশ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত আবুল হাশেম ও তার স্ত্রী লাইলী বেগম (৪০) সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার অধিবাসী। বিয়ের দীর্ঘদিন পার হলেও তাদের কোনো সন্তান ছিলো না এবং প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। অন্যান্য দিনের মত মঙ্গলবারও তারা ঝগড়ায় লিপ্ত হন। আর ঝগড়ার এক পর্যায়ে স্বামীর অন্ডকোষে সজোরে লাথি মারেন স্ত্রী লাইলী। এতে স্বামী আবুল হাশেম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, স্ত্রী লাইলীর লাথিতে আহত হয়ে স্বামী আবুল হাশেমের মৃত্যু হয়েছে। তারা ইতোমধ্যে লাইলী বেগমকে গ্রেপ্তার করেছেন এবং বর্তমানে লাইলি বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd