বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

ক্রাইম সিলেট ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ যাত্রী আহত হয়েছে। ৯ অক্টোবর বিকেলে উপজেলার কোটবাজার বটতলীতে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে , উখিয়া থেকে কক্সবাজার যাওয়ার পথে কোটবাজারের উত্তরে বটতলী নামক স্থানে সী-লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে নারী-শিশুসহ ১৫ জন যাত্রী আহত হয়। বাসটিতে প্রায় ৩০ জনের অধিক যাত্রী ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটবাজার , উখিয়া ও কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়। এতে কয়েকজন যাত্রী আঘাতভাবে আঘাত প্রাপ্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

আক্রান্ত বাসের যাত্রীরা জানিয়েছেন , গাড়িটি ড্রাইভারের বদলি হিসেবে হেলপার চালাচ্ছিলেন। যার কারনে দুর্ঘটনার শিকার হয়।
এ নিয়ে উখিয়া থানার ওসি সঞ্চর আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত বাস মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..