গোয়াইনঘাট পূর্ব শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছবেদ, সম্পাদক রহিম

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

গোয়াইনঘাট পূর্ব শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছবেদ, সম্পাদক রহিম

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্র-২১৫৯) এর অন্তভূক্ত গোয়াইনঘাট (পূর্ব) উপজেলা উপ-কমিটির ২০২০-২০২১ ইং সনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছেন।

শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার গোয়াইনঘাট (পূর্ব) উপজেলা উপ-কমিটির নির্বাচন পরিচালনায় এ নির্বাচন সম্পন্ন হয়।
সভাপতি পদে ছবেদ আলী মোটরসাইকেল মার্কায় ৫৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ উদ্দিন আনারস মার্কায় ৩৮৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক আব্দুর রহিম দোয়াল ঘড়ি মার্কায় ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছিন আলী মোমবাতি মার্কায় ৩৭০ পেয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুস সালাম গরুর গাড়ি মার্কায় ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিরাজ হোসেন ট্রাক গাড়ি মার্কায় ৩৬৮ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সেলিম শিকদার বই মার্কায় ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাবিল হোসেন কাঁঠাল মার্কায় ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সোহাগ মিয়া মই মার্কায় ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস উদ্দিন কলস মার্কায় ৩২৬ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মকরম আলী মোবাইল মার্কায় ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্তার মিয়া মাছ মার্কায় ২৩২ ভোট পেয়েছেন। সদস্য পদে নির্বাচিত হলেন যারা- কবির আহমদ, নুরুল আমিন, লিটন মিয়া।

ব্যাপক আনন্দ উল্লাসের মধ্যদিয়ে তাদের এই শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..