সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
সিলেট :: সিলেট এম.সি কলেজের ছাত্রাবাসে স্বামী আটক রেখে স্ত্রীকে গণধর্ষণ করে সিলেটের মাটিকে যারা অপবিত্র করেছে তাদের শাস্তি দিতে সরকার তথা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনে” সিলেট বিভাগ, জেলা ও মহানগর সহ সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে এক প্রতিবাদ সভা করেছে। ২৮ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর ভাতালিয়াস্থ এক বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় সভাপতি মির্জা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক শাহ ইলিয়াছ আহমদ, জেলা সভাপতি অমর মাহবুব, মহানগর সভাপতি শাহরিয়ার কাইজার, সিলেট মহানগর সহ সভাপতি মিলন আহমদ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, উজ্জ্বল, সজল আহমদ, জেলা কমিটির সদস্য মোঃ জুনেল আহমদ, এডভোকেট ছালেক আহমদ, জাকারিয়া সালাউদ্দিন, রাসেল আহমদ, মোঃ দেলোয়ার, মোঃ জাহাদ উদ্দিন জাহিদ, আবুল ফজল, আশরাফ সেজু, কবির আহমদ অপু, জাহিদ হাসান পাভেল, সাকিন আহমদ, মাহফিজুল কিবরিয়া, মোঃ নওফেল চৌধুরী, মোঃ আলভী আহমদ চৌধুরী, সব্য সাচী, ওসমানীনগর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের সর্বস্তরের মানুষ তাদের মা, বোন, স্ত্রী ও পরিবারকে নিয়ে নিরাপদে চলাচল করতে হলে এসব অপকর্মের সাথে জড়িতদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এর উপর্যুক্ত বিচার করতে হবে। বক্তারা বলেন, আজ যদি এসকল দুস্কৃতিকারীদের শাস্তি দেওয়া হয়, তবে ভবিষ্যতে এদের দেখে আর কেউ এসব অপরাধ করতে সাহস পাবে না। এদের দ্রæত বিচার দাবি করে বক্তারা বলেন, সিলেট হচ্ছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) সহ ৩৬০ আউয়ালিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভূমি। এখানে অপরাধী যেই হোক, যে দলের হোক সিলেটের সর্বস্তরের মানুষ একসাথে কাধে কাধ মিলিয়ে প্রতিবাদ করে থাকে। বক্তারা অবিলম্বে এসব ঘৃণ্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষন করেছেন। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd