অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতালের দুই কর্মচারী বরখাস্ত

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতালের দুই কর্মচারী বরখাস্ত

Manual2 Ad Code

ক্রাইম ডেস্ক :: অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নওগাঁর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল থেকে দুই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- ওই হাসপাতালের রিসিপশন ইনচার্জ ও নামাজগড় গাউছুল আযম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাহমুদুল হাসান ও ল্যাবরেটরি এটেন্ডেন্স শামীমা আনসারী (রানী)।

Manual5 Ad Code

জানা গেছে, গত রোববার শহরের দয়ালের মোড়ে মাহমুদুল হাসানের ভাড়া বাসায় শামীমা আনসারীকে অপ্রীতিকর অবস্থায় স্থানীয়রা হাতে-নাতে আটক করে। এরপর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে ঘটনার সত্যতা বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ায় ওই দুই কর্মচারীকে বুধবার (৪ মার্চ) সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অভিযুক্ত দুজন কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

তদন্ত কমিটির আহ্বায়ক ও ইসলামী ব্যাংক হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ঘটনা তদন্ত করে ওই দুই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। তাই তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে স্থায়ী শাস্তির ব্যবস্থা নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..