এবার করোনা আতঙ্কে কাঁপছে দিল্লি

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

এবার করোনা আতঙ্কে কাঁপছে দিল্লি

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ভারতে করোনাভাইরাসে সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ। গতকাল দিল্লি ও তেলেঙ্গানায় দু’জনের শরীরে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এই প্রেক্ষিতে করোনা আতঙ্কে রয়েছে দিল্লি। এ কারণে দুটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

জানা গেছে, দিল্লিতে যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন তার বয়স ৪৫। সম্প্রতি ইতালি গিয়েছিলেন তিনি। ভিয়েনা হয়ে দিল্লি ফেরেন এই ব্যক্তি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনার প্রকোপ প্রবল নয় বলে দিল্লি বিমানবন্দরে তাঁর শারীরিক পরীক্ষা হয়নি। কিন্তু বাড়ি ফেরার পরে তাঁর করোনা-সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই ব্যক্তির সংস্পর্শে আসা একই পরিবারের ৬ জনের শরীরে করোনার বেশ কিছু লক্ষণ মিলেছে। তাঁরা আগ্রার বাসিন্দা। সম্প্রতি ইউরোপে বেড়াতে গিয়েছিলেন ওই ব্যক্তি।

Manual8 Ad Code

প্রশাসন সূত্র বলছে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁদের। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার নমুনা। এয়ার ইন্ডিয়ার যে বিমানে ওই ব্যক্তি ভিয়েনা থেকে ফিরেছিলেন, তার কর্মীদের ১৪ দিন বাড়িতে পৃথক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের অন্য যাত্রীদের স্বাস্থ্য মন্ত্রকের আচরণবিধি মেনে চলতে বলেছে এয়ার ইন্ডিয়া।

Manual2 Ad Code

ওই ব্যক্তি গত শুক্রবার দিল্লির এক পাঁচতারা হোটেলে ছেলের জন্মদিনের পার্টি দেন । হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই পার্টিতে যে কর্মীরা ডিউটিতে ছিলেন, তাঁদের ১৪ দিন আলাদা থাকতে বলা হয়েছে। পার্টিতে ছেলেটির বেশ কিছু সহপাঠী ও অভিভাবক আমন্ত্রিত ছিলেন। আতঙ্ক ছড়ানোয় নয়ডার দু’টি স্কুল আপাতত বন্ধ রাখা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির দুই সন্তান ওই দু’টি স্কুলেই পড়ে। অন্তত ৪০ জন ছাত্রকে স্বাস্থ্য পরীক্ষার পরে ১৪ দিন পৃথক রাখা হচ্ছে। ক্লাস বন্ধ রেখে স্কুল চত্বর জীবাণুমুক্ত করার কাজও চলছে। দিল্লি ও গুরুগ্রামের একাধিক স্কুল অভিভাবকদের উদ্দেশে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে।

Manual3 Ad Code

তেলঙ্গানার যে বাসিন্দার করোনা-সংক্রমণ ধরা পড়েছে, তিনি সম্প্রতি দুবাই গিয়েছিলেন। ২৪ বছরের ওই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সেখানে হংকংয়ের কয়েকজনের সঙ্গে দেখা করেন। দেশে ফিরে প্রথম কয়েকদিন বেঙ্গালুরুতে কাটান। তারপরে বাসে চড়ে হায়দরাবাদের বাড়িতে ফেরেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তিনি যে বিমানে দুবাই থেকে ফিরেছিলেন, সেটির কর্মীদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে বলেছে বিমান সংস্থা ইন্ডিগো। বেঙ্গালুরুর যে এলাকায় তিনি ছিলেন, সেখানকার সমস্ত মানুষের ওপরে নজর রাখছে প্রশাসন। মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে কর্নাটক সরকার। ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত পূর্বনির্ধারিত একটি মহড়া বাতিল করেছে ভারতীয় নৌসেনা। ‘মিলন ২০২০’ নামে ওই মহড়াটি বিশাখাপত্তনমে হওয়ার কথা ছিল। জয়পুরে বেড়াতে আসা ইতালির পর্যটকের শরীরে আজই করোনা সংক্রমণ নিশ্চিত করেছেন পুণের চিকিৎসকেরা। তাঁর স্ত্রীর দেহেও করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..