পাপিয়ার চেয়ে কম নয়, সিলেটের অপরাধ সাম্রাজ্যের রাণী কমলা

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

পাপিয়ার চেয়ে কম নয়, সিলেটের অপরাধ সাম্রাজ্যের রাণী কমলা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: আলোচিত শামিমা নুর পাপিয়ার চেয়ে ভয়ংকর সিলেটের অপরাধ সাম্রাজ্যের রাণী কমলা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাণীগঞ্জের নাসির উদ্দিনের স্ত্রী কমলা বেগম ফাতেমা। এয়ারপোর্ট থানাধীন এলাকা উমদারপাড়ায় কমলার পিত্রালয়। বর্তমানে সিলেট নগরীর কানিশাইলে তার নিজস্ব বাসায় বসবাস করে। কমালা দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে নারীর পকেঁমারদের গডফাদার ও মাদকের ডিলার হিসাবে কাজ করে যাচ্ছে। ঈদে পূজায় নগরীর মার্কেটে নারী ছিনতাইকারীদের নিয়ে বেপোরোয়া উঠে। আর এই সকল ছিনতাইকারীদের সেল্টারদাতা কমলা। কমলার এই শক্তিশালী ছিনতাই চক্র তারা সকল ধরণের অপরাধের সাথে জড়িত। কমলার চক্রটি সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র ও মাদক পাচার করে থাকে। এমনকি কমলার বাসায় প্রতিদিন বসে যৌন ও মাদকের আসর। সম্প্রতি কমলা বিপুল পরিমান ইয়াবাসহ ঢাকার নিউ মার্কেট থানা পুলিশের হাতে আটক হয়। বর্তমানে কমলা জেল হাজতে বন্ধি রয়েছে।

Manual5 Ad Code

সারা বছরই এদের তৎপরতা থাকলেও ঈদ, পূজা কিংবা পহেলা বৈশাখের উৎসবে এরা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। মানুষের ভিড়ে মিশে কৌশলে হাতিয়ে নেয় টাকা, মোবাইল ফোন কিংবা মূল্যবান অন্য কোনোও জিনিস। নারী হওয়ায় এদের দিকে সন্দেহের তীর থাকে না, যার ফলে এরা সহজেই অন্য নারীদের কাছাকাছি যেতে পারে।

Manual6 Ad Code

কমলা নিজে সমাজের কাছে বিভিন্ন পরিচয় দিয়ে থাকেন। কখনো নেত্রী, কখনো শিল্পী, কখনো ব্যবসায়ী। আসলে বাস্তবে তিনি একজন অপরাধ সাম্রাজ্যের রাণী। এই জগৎ থেকে কোটি কোটি টাকার সম্পদের মালিক মালিক হয়েছেন কমলা।

কমলা সারসরি মাদকের ও বড় বড় ডাকাতির সাথে জড়িত। ইতি মধ্যে ক্রইম সিলেটের অনুসন্ধানের কমলার সকল তথ্য বেরিয়ে আসছে। যে ভাবে কমলা জিরো থেকে হিরো হয়ে এখন ছিনতায়ের শীর্ষ স্থানে। কমলা কিছু সংখ্যক মামলার বিবরণ তোলে ধরা হলো।

সিলেটের বিমানবন্দর থানাধীন এলাকায় একটি বাসায় ৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় কমলার উপর একটি মামলা হয়। যার মামলা নম্বর (এয়াপোর্ট থনা মামলা (নং ৩- তারিখ ০৫/০৩/২০১৫) জিআর ৪৫/১৫, ধারা ৩৯৪ দন্ড বিধি।
শাহপরান থানাধীন এলাকা উত্তর বালুচরের পুকাশ-১২ নম্বার বাসা ২লাখ টাকা ডাকাতির ঘটনায় কমলা ও তার সহযোগিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর (শাহপরান থানা মামলা (নং ৬ তারিখ ০৭/০৮/২০১৫) জিআর ১৩৩/১৫ ধারা ৩৯৫/৩৯৭ দন্ড রবিধি)।

নগরীর জল্লারপার ৬০-বি বাসার বান্ধিার ট্রেন মোবাইল ফোন ছিনতাইকালে উপস্থিত জনতা তাকে আটক করে এ বিষয়ে রেলওয়ে থানায় একটি মামলা হয়। যার মামলা নম্বর (সিলেট রেলওয়ে থনার মামলা (নং ১ তারিখ ০৩/০৯/২০১৫, জিআর ১১/১৫, ৩৭৯ দন্ড বিধি)।

নগরীর জিন্দাবাজার ব্লুওটার মার্কেটে ঝরণার পাড়ের ফয়ছল আহমদের মোবাইল ছিনতাইয়ে ঘটনায় ফয়ছল আহমদ বাদী হয়ে একটি মামলা করেন। যার নম্বর(কোতয়ালী থানা মামলা নং ৭৪ তারিখ ২৭/১০/২০১০ জি আর ১০৬৭/১০ ধারা ৩৯৭/৪১১)।

Manual7 Ad Code

আম্বরখানা বড়বাজার রাস্তার মুখ পয়েন্টে একটি বড় ডাকাতির ঘটনা ঘটে এঘটনার ১নং আসামী মোহাম্মদ আলী সে সম্প্রতি ছিনতাইকারীদে আগাতে নিহত হয় ওই মামলার ৬ নং আসামী কমলা। মামলা নম্বর(এয়ারপোর্ট থানার মামলা নং-৩ তারিখ ০৪/০৬/২০১৫ জিআর ৯৫/১৫ ধারা ৩৯৯/৪০২)।

Manual4 Ad Code

এয়ারপোর্ট থানাধীন বাদাম বাগিচা এলাকার ১৭৩ নং বাসায় ২লাখ ৭৩ হাজার টাকার ডাকাতির ঘটনায় একটি মামলা হয়। যার নম্বর (দায়রা মামলা নং-১৯/২০১৬ ধারা ৩৯৫/৩৯৭ দন্ড বিধি)।

ঢাকা কমাপুর রেলওয়ে গাজাসহ কমলাকে আটক করা হয়। যার মামলা নম্বর (ঢাকা রেলওয়ে থানার মামলা নং-১৭ তারিখ ৩০/০৯/২০১৪ জিআর ১২৭/১৪ধারা ১৯৯০ মাদক দব্র আইনের ১৯(১)এর ৭(ক))।

বিয়ানীবাজার উপজেলার আদিনাবাদ গ্রামের এক আমেরিকা প্রবাসী আব্দল আজিজের মোবাইল ফোন নগরীর নয়াসড়ক মাহা থেকে ছিনতাই করে এসময় তাকে হাতে নাতে আটক করা হয়। যার মামলা নং(কোতোয়ালী থানার মামলা নং-২৭ তারিখ ২০/০৮/২০১৮ জিআর ৩৯৭/১৮ ধারা ৩৮৯/৪১১)।

বহুরুপি কমলার বিরুব্ধে এছাড়া আরও অনেক মামলা রয়েছে। এত কিছুর পরও এসএমপির একজন এসআই তাকে সেল্টার দিয়ে যাচ্ছে বলে অভিযোগে প্রকাশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..