সিলেটে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত দুই ডাকাত সর্দার গ্রেফতার

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত দুই ডাকাত সর্দার গ্রেফতার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলামান ডাকাতদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বিয়ানীবাজার ও কোম্পানীগঞ্জ থেকে চিহ্নিত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাত ১ ঘটিকার সময় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর এর নেতৃত্বে দুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ডাকাত মতিউর রহমান@ আতাউর রহমান @ সুজন @ সফরকে গ্রেফতার করেছে। সে জকিগঞ্জ থানার নোয়াগ্রাম সাকিনের মৃত আব্দুল মানিকের ছেলে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, কানাইঘাট ও এসএমপি’র কোতয়ালী মডেল থানায় ডাকাতি,খুন ও অস্ত্রসহ মোট ১৩ টি মামলা রয়েছে।যার মধ্যে ৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।

Manual4 Ad Code

এদিকে সোমবার সকাল ৬ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশ বাঘারপাড় এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত মাসুক মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জ থানার বাঘারপাড় সাকিনের সিরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ডাকাতি মামলাসহ একাধিক চুরির মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবি রয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সুজন ও মাসুককে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সংঘটিত ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকাত সুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Manual2 Ad Code

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন সিলেট জেলায় সংঘবদ্ধ ডাকাতদের মূল উৎপাটনের জন্য বিশেষ অভিযান চলমান রয়েছে। পূণ্যভূমি সিলেট জেলায় কোনভাবেই ডাকাতদের অভয়ারান্য হতে দেওয়া হবে না। ইতিমধ্যেই চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যা ডাকাত নির্মূলের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..